1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ করলেন প্রভাবশালী বিবাদী গং - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

গোপালগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ করলেন প্রভাবশালী বিবাদী গং

  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৫২২ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী প্রতিপক্ষ প্রভাবশালী সাহাদাত হোসেন সিকদার গং দোকান ঘর নির্মাণ করে চলেছেন।
এ ব্যাপারে সৌদি প্রবাসী লিটন শেখের স্ত্রী মুক্তা বেগম বাদী হয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সাহাদাত হোসেন সিকদার সহ ৫ জনকে বিবাদী করে ন্যায় বিচার ও নিষেধাজ্ঞা চেয়ে ৪৪২/২২ একটি পিটিশন দায়ের করেন। বিজ্ঞ বিচারিক আদালত গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জকে উক্ত জায়গায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
পিটিশন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি বাজার সংলগ্ন টাওয়ারের পাশে ৯২ নং কাঠি মৌজার ১৬০২ নং হাল খতিয়ানের ৬১ নং দাগের ৪১ শতাংশ জায়গার মধ্যে ০.০৭১ শতাংশ জায়গা পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত হন বাদী লিটন শেখ। অপরদিকে একই খতিয়ানে ক্রয়সূত্রে ০.৯২৯ শতাংশ জায়গা প্রাপ্ত হন প্রতিপক্ষ বিবাদী সাহাদাত সিকদার। পরে সড়কের পাশের মুল্যবান ওই জায়গার সমবন্টন না করে বিবাদী প্রতিপক্ষ সাহাদাত হোসেন সিকদার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে বাদী প্রবাসী লিটন শেখের স্ত্রী মুক্তা বেগম আদালতের নিকট ন্যায় বিচার প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION