ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : ‘ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন-২। এর অংশ হিসেবে গাইবান্ধায়ও আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কলের মাধ্যমে সারা দেশের সঙ্গে গাইবান্ধায়ও নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন-২ এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে গাইবান্ধা ইনডোর স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ডা. মনিরুজ্জামান, পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত সদস্য সচিব শহীদুজ্জামান শহীদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এতে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, গাইবান্ধার আয়োজনে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
Leave a Reply