1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুটি বিশেষায়িত হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে নার্সিং ইনস্টিটিউটে ২০০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র ২ জন, ব্যাহত শিক্ষা কার্যক্রম দুটি বিশেষায়িত হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও ১১ পুলিশ পরিদর্শককে পদোন্নতি গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত বাবার ১৭ বছরের নির্যাতনের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়লেন সিয়াম আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: পরওয়ার ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা সাভার-আশুলিয়ায় রণক্ষেত্র, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ পোশাক শিল্পে সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

দুটি বিশেষায়িত হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দেশের দুটি বিশেষায়িত হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি এ দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রীকে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

এর আগে বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন বলা হয়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

ড. এম এ মুহিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও রাজনীতিবিদ। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় এমএসসি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ইংল্যান্ডে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ শেষে ২০০০ সাল থেকে লন্ডনের চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। শিশুদের চক্ষুরোগ নিয়ে তার গবেষণা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সাইটসেভার্স ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. এম এ মুহিত।

তিনি গবেষণা ও জনস্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক পর্যায়ে অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়া প্যাসিফিক একাডেমি অব অপথালমোলজি অ্যাওয়ার্ড, রয়্যাল সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক চক্ষু সংগঠন আইএপিবির মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল আই হেলথ হিরো’ পদক অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION