1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীর চিকিৎসায় ইউএনওর ১০ হাজার টাকা অনুদান - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

বাউফলে শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীর চিকিৎসায় ইউএনওর ১০ হাজার টাকা অনুদান

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ জন পঠিত

কহিনুর বেগম, কোটালীপাড়া : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় শ্রবণপ্রতিবন্ধী এক শিক্ষার্থীর উন্নত চিকিৎসা ও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

মঙ্গলবার ওই শিক্ষার্থীর পরিবারের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।

জানা গেছে, বাউফল উপজেলার বাসিন্দা মাকসুদার ছেলে মো. রমজান স্থানীয় ১০০ নম্বর জোতা আলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। জন্মের পর থেকেই সে শ্রবণপ্রতিবন্ধী। বিভিন্ন চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা-নিরীক্ষার পর তার দুই কানে শ্রবণজনিত সমস্যা শনাক্ত হয়। বিশেষজ্ঞ চিকিৎসক উন্নত শ্রবণক্ষমতা নিশ্চিত করতে ডিজিটাল হিয়ারিং ডিভাইস ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তবে ডিভাইসটির আনুমানিক মূল্য এক লাখ টাকা হওয়ায় দরিদ্র পরিবারের পক্ষে তা কেনা সম্ভব হচ্ছিল না।

এ অবস্থায় শিক্ষার্থীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএনও সালেহ আহমেদ শিক্ষার্থীর জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ খান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াস।

এ উদ্যোগে শিক্ষার্থীর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
তারা আশা করছেন, প্রয়োজনীয় অর্থের সংস্থান হলে ডিজিটাল হিয়ারিং ডিভাইসের মাধ্যমে শিশুটির শ্রবণক্ষমতা ও পড়াশোনার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে বিশ্বাস পরিবারটির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION