শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত মেসার্স বিআরপি এগ্রো প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ ট্রাক অবৈধ কীটনাশক জব্দ করেছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরের দিকে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের গোপালপুর সিংপুর মোড় এলাকায় ওই প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু। এ সময়ে উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমানসহ আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
মিরপুর উপজেলা প্রশাসন ও কৃষি অফিস জানায়, দীর্ঘদিন ধরে পিয়ারুল ইসলাম নামের এক ব্যক্তি ওই গোডাউনে অবৈধ উপায়ে বিভিন্ন কোম্পানির সার ও কীটনাশক এনে নিজ দায়িত্বে প্যাকেটজাত করে আসছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বা সংশ্লিষ্ট কৃষি অপরাধ আইনে অভিযুক্ত পিয়ারুল ইসলামের গোডাউনে থাকা অবৈধ সার ও কীটনাশক জব্দ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলছিলো।
Leave a Reply