কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এ প্রস্তুতিমুলক সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply