কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।রবিবার (১ নভেম্বর) সকালে কোটালীপাড়া-রাজৈর সড়কের দিঘলিয়া এলাকায় ও কোটালীপাড়া উপজেলার পস্চিমপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া-রাজৈর সড়কের দিঘলিয়া এলাকায় যাত্রী বাহি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে ১২ জন যাত্রী আহত হয় এবং পস্চিমপাড় বাসস্ট্যান্ডের উত্তর পাশে লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোঃ সাগর নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বাস দুর্ঘটনায় আহতরা হলেন-হরেন,আব্দুল মান্নান,আলাউদ্দিন,তরনী রায়,ইকবাল,মাসুদ, রানা,শ্যামল দাস,অহিদ,রাজিব গাইন,আব্বাস, কালাম, তরিকুল ইসলাম, হিরবা ও মোঃ সাগর।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মোটরসাইকেল আরোহী মোঃ সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং বাস দুর্ঘটনায় আহত আরো দুইজনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদের মধ্যে মোঃ সাগর কোতোয়ালি থানার দক্ষিণ সিটি কর্পোরেশনের মিটফোর্ড বাবু বাজারের বাসিন্দা আদেল উদ্দিন সিপাই এর ছেলে বলে জানাগেছে।
Leave a Reply