1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি - Bangladesh Khabor
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দেশের শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের দুর্বলতা, শিক্ষক সংকট, প্রয়োজনীয় প্রস্তুতির অভাব ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ঘাটতির কারণে এইচএসসি পরীক্ষার ফল খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা। এ ফল বিপর্যয়ের পেছনে বর্তমান সরকারেরও ব্যর্থতা রয়েছে বলে মনে করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে জামালপুরের হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে সাথী সমাবেশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিবগাতুল্লাহ সিবগা বলেন, বিগত ১৬ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে। ২০০৯ সালে গঠিত শিক্ষা কমিশনের প্রস্তাবনার আলোকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হওয়ার কথা থাকলেও বাস্তবে তার অবনতি হয়েছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিসিএস পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এর ফলে শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ শিক্ষা ব্যবস্থা যোগ্য ও দক্ষ মানুষ তৈরি করতে ব্যর্থ হয়েছে। শিক্ষাজীবন শেষ করেও একজন শিক্ষার্থীর চাকরি পাওয়ার নিশ্চয়তা নেই।

বর্তমান সরকারের সমালোচনা করে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি বলেন, এইচএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ার পেছনে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে ঘাটতি রয়েছে। শিক্ষকসহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি ও দায়িত্বশীলতার অভাব দেখা যাচ্ছে। এসব বিষয় যথাযথভাবে সমাধান না করায় শিক্ষার্থীদের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ছে। সরকার বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য তৈরি করে রেখেছে। জুলাই বিপ্লবের পর এসব বৈষম্য দূর হবে বলে প্রত্যাশা করা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সব পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষকদের যথাযথ প্রস্তুতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে ভবিষ্যতেও শিক্ষার্থীদের এমন ফল বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে।

এ সময় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভকামনা জানান সিবগাতুল্লাহ সিবগা।

তিনি বলেন, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা যেন ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে জন্য তাদের সামনে এগিয়ে যেতে হবে। উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে।

অন্যদিকে, যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তাদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একটি পরীক্ষার ফলাফল দিয়ে জীবনের সবকিছু নির্ধারিত হয় না। যারা এবার পাস করতে পারেনি, তাদের পাশে ছাত্রশিবির রয়েছে। তাদের প্রয়োজনীয় সহযোগিতায় সংগঠনটি এগিয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION