1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, ৩জনের আমৃত্যু কারাদণ্ড গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ বাউফলে সাংবাদিক-রাজনীতিবিদদের হুমকি, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা সভা কোটালীপাড়ায় পানির পাম্প থেকে বের হচ্ছে গ্যাস সোনারগাঁয়ে সেচ্ছাসেবক দলের নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে ভূমিধস বিজয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম বেসরকারিভাবে মির্জা ফয়সলকে বিজয়ী ঘোষণা করেন।

আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। এ ছাড়া হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভূল্লী এলাকায় মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভূল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION