1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমি শুভ উদ্বোধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা সোনারগাঁয়ে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ইকবাল হাসেন সোনারগাঁয়ে নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমি শুভ উদ্বোধন কোটালীপাড়ায় খাল দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জয়পুরহাটে অটো ছিনতাই করতে গিয়ে চালককে গলা কেটে হ’ত্যা বাউফলে নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: সেলিমা রহমান স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

সোনারগাঁয়ে নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমি শুভ উদ্বোধন

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৯ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে নয়াপুরে SAMURAI NIHONGO ACADEMY’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর মঙ্গলবার সকালে নয়াপুর আর্দশ মার্কেটের দুই তলায় সামুরাই জাপানি ভাষার একাডেমি শুভ উদ্বোধন করেম

এ সময় সামুরাই জাপানি ভাষা একাডেমির প্রতিষ্টাতা ফারদিন আহম্মেদ এর সভাপতিত্বে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, আদর্শ সুপার মার্কেট নয়াপুরের প্রতিষ্ঠাতা জসীমউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জনাব মশিউর রহমান শান্ত, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মেদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিয়ার হোসেন নয়ন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন, সদস্য সচিব জনাব পরশ আহম্মেদ, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব সাউদ এবং সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন রনি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জাপান বর্তমানে কর্মসংস্থান ও উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের তরুণদের কাছে একটি সম্ভাবনাময় গন্তব্য। জাপানি ভাষা শেখার মাধ্যমে তরুণ-তরুণীরা দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণ, দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। সোনারগাঁয়ের নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমি প্রতিষ্ঠার ফলে স্থানীয় শিক্ষার্থী ও যুবসমাজের জন্য জাপানি ভাষা শেখার নতুন দ্বার উন্মোচিত হবে। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং ভবিষ্যতে নিজেদের কর্মজীবন সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে। তাঁরা একাডেমিটির সফলতা কামনা করেন এবং এর মাধ্যমে এলাকার তরুণ-তরুণীরা উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

নতুন এ প্রতিষ্ঠানের যাত্রা শুরুর মধ্য দিয়ে এলাকার শিক্ষার্থী ও আগ্রহীদের জাপানি ভাষা শেখার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। জাপানি ভাষা শিক্ষা ও সংশ্লিষ্ট দক্ষতা অর্জনের মাধ্যমে আগ্রহীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং জাপানে যাওয়ার প্রস্তুতিতে উপকৃত হতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION