1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় আ.লীগের মশাল মিছিল - Bangladesh Khabor
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

কোটালীপাড়ায় আ.লীগের মশাল মিছিল

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২০ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : বাংলাদেশ আওয়ামী লীগর সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে কেন্দ্র ঘোষিত ৮ দফা কর্মসূচীর অংশ হিসেবে দ্বতীয় দিনের মত মশাল মিছিল করেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিশাল মশাল মিছিল উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও শিল্পকলা একাডেমি মাঠে এসে সমবেত হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে,শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে স্লোগান দিতে থাকেন।

এসময় মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে গোটা উপজেলা পরিষদ চত্তর। দুইদিনের এ মশাল মিছিলে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমীন খান,উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মাজহারুল আলম পান্না, আব্দুল হান্নান শেখ, আতিকুজ্জামান বাদল, সুমন হোসেন বাচ্চু, এস এম ইস্রাফিল, ফরমান মুস্নি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু,সাধারণ সম্পাদক বাবলু হাজরা,জাতীয় শ্রমিকলীগ সভাপতি রফিকুল ইসলাম তালুকদার,সাধারণ সম্পাদক সেলীম মোল্লা,উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার,সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া,পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলীম আহমেদ ছোটন,সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির,কলেজ ছাত্রলীগ নেতা মাঈনুল হোসেন রিমো, রিফাত দাড়িয়া,মহিলা আওয়ামীলীগের রাফেজা বেগম,লক্ষী রানী সরকার,সাবানা জেসমিন,রুবী বিশ্বাস,নাসিমা বেগমসহ হাজার হাজার মানুষ মশাল মিছিল নিয়ে অংশ গ্রহন করেন।

এছাড়াও আমতলী, কলাবাড়ী, পিনজুরি, কুশলা,কান্দি,শুয়াগ্রাম,রাধাগঞ্জ সহ কযেকটি ইউনিয়ন দ্বিতীয় দিনের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মশাল মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম বলেন, ‘দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তিনি দেশে ফিরে এলে দেশের চলমান সমস্যাগুলোর সমাধান হবে বলে আমরা আশাবাদী। আমরা দুইদিনব্যপী হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিশাল মশাল মিছিল করলাম। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা বলেন আমাদের পুর্বঘোষিত দুইদিব্যপী

মশাল মিছিল শান্তিপুর্ণ ভাবে সফল করার জন্য সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানাই এবং আগামীকাল ২৯ এবং ৩০ তারিখ স্বর্বাত্মক লকডাউন কর্মসূচী বাস্তবায়ন করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।’তিনি বলেন ৮ দফা দাবি আদায়ের কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি আগামী দিনের সকল রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সু-সংগঠিত হয়ে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION