1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, জনমনে আতঙ্ক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, জনমনে আতঙ্ক সোনারগাঁয়ে সোলার সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মৎস্য ঘেরের উপরে থাকা পোল্ট্রি খামারিদের বিরুদ্ধে অভিযান চালানো হবে: কোটালীপাড়া উপজেলা প্রশাসন একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী ট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জে ‘বঙ্গভবনে গিয়ে আমাকে গ্রেপ্তার করুন’, পুলিশকে মাহমুদুর রহমান কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আমি ছাড়া বিএনপি থেকে আর কোন প্রার্থী নেই : জয়পুরহাটের প্যানেল চেয়ারম্যান আরমান  গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, জনমনে আতঙ্ক

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১২ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত সড়কের ওপর থেকে ককটেল ছুড়ে পালিয়ে যায়।
বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার পর কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত কারাগারের সামনে আসে। তারা সড়কের ওপর থেকে প্রধান ফটক লক্ষ্য করে ককটেলটি ছোড়ে। বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। ঘটনার পর পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মোটরসাইকেলে করে তিনজন এসে সড়কের ওপর থেকে ককটেল বোমা নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION