1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন-২ এর উদ্বোধন জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ কোটালীপাড়ায় বিদ্যালয়ের দরজার তালা কেটে চুরি বাউফলে নার্সিং ইনস্টিটিউটে ২০০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র ২ জন, ব্যাহত শিক্ষা কার্যক্রম দুটি বিশেষায়িত হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও ১১ পুলিশ পরিদর্শককে পদোন্নতি

আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজার কথিত কিছু ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, এসব অডিও-ভিডিও যাচাই করে তিনি তথ্যের সত্যতা পেয়েছেন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ দাবি করেন। পোস্টে তিনি আমির হামজার কথিত একটি কথোপকথনের অংশ তুলে ধরেন। পাশাপাশি তার পোস্টের কমেন্ট বক্সে সেই অডিওর লিংকও যুক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

পোস্টে রাশেদ খান লেখেন, ‘কুষ্টিয়া-৩ আসনের জামায়াত এমপি আমির হামজার নারীঘটিত কিছু ভিডিও ও অডিও আমার কাছে এসেছে। আমি সেগুলো ফ্যাক্ট চেকিং করে তথ্যের সত্যতা পেয়েছি। নিচে আমির হামজার কথোপকথনের যৎসামান্য দেওয়া হলো। এ ছাড়া কমেন্ট বক্সে অডিও লিংক যুক্ত করা হয়েছে। দেখি জামায়াত এবার আমির হামজার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।’

পোস্টে দেওয়া কথিত কথোপকথনে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘একদম হুলুস্থুলু করে ফেলল বিষয়টা। বিষয়টা একটু ঘোলাটে হয়ে গেল। আমি আপনাদের এত ক্ষমা চাওয়া, মাফ চাওয়ার পরও আপনারা বললেন, কন্ট্রোলে আছে, কিছু হবে না আমার দ্বারা, আপনার কোনো ক্ষতি হবে না।’

 

কথোপকথনে ওই ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান—কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পর আমি নিজেই অনুতপ্ত। অন্যায় করার পর অনুতপ্ত হলে মানুষ তো অন্তত মাফ করার কথা। আপনারা ইসলামি মাইন্ডের মানুষ হলে।’

তিনি আরও বলেন, ‘আমি বললাম, যদি সুযোগ পাই, লাইনে গেলে হয়তো সাইফুল স্যারকে সঙ্গে নিয়ে আপনাদের বাড়িতে একদিন যাব। অ্যান্টি-আঙ্কেলের কথা, তাদের হাত-পা ধরে দরকার হলে মাফ চেয়ে নেব। এই পর্যন্তই।’

তবে রাশেদ খানের দেওয়া পোস্ট ও কথিত অডিও-ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION