1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বিদ্যালয়ের দরজার তালা কেটে চুরি - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন-২ এর উদ্বোধন জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ কোটালীপাড়ায় বিদ্যালয়ের দরজার তালা কেটে চুরি বাউফলে নার্সিং ইনস্টিটিউটে ২০০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র ২ জন, ব্যাহত শিক্ষা কার্যক্রম দুটি বিশেষায়িত হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও ১১ পুলিশ পরিদর্শককে পদোন্নতি গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত বাবার ১৭ বছরের নির্যাতনের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়লেন সিয়াম

কোটালীপাড়ায় বিদ্যালয়ের দরজার তালা কেটে চুরি

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫০ নং শান্তি কুটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা কেটে চুরির ঘটনা ঘটেছে।বুধবার রাতের যে কোন সময় এ চুরির ঘটনা ঘটে।এঘটনায় শিক্ষকদের মাঝে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে। ৫০ নং শান্তি কুটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি রুমে প্রবেশের দরজার তালা কেটে রুমের ভিতরে থাকা দুইটি স্টিলের আলমারি একটি ওয়্যারড্রব শিক্ষকদের পাঁচটি টেবিলের ড্রয়ারে থাকা কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা রানী বসু বলেন, আজ সকালে আমাদের পরিছন্নতা কর্মী রিতা দাস মাঠ ঝাড়ু দিতে এসে দেখতে পান যে লাইব্রেরি রুমে প্রবেশের দরজার তালা কাটা এবং দরজা খোলা রয়েছে।এ অবস্থা দেখে সে বিষয়টি আমাদের সহকারি শিক্ষক অমল হাজরা এবং আমাকে জানায়।খবর পেয়ে আমি দ্রুত বিদ্যালয়ে এসে দেখি লাইব্রেরিতে প্রবেশের দরজার তালা কাটা এবং রুমের ভিতরে থাকা দুইটি স্টিলের আলমারি একটি ওয়্যারড্রব ও শিক্ষকদের পাঁচটি টেবিলের ড্রয়ারে থাকা কাগজ পত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।এবং কিছু নগদ টাকা,বিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও শিক্ষা সামগ্রী চুরি হয়েছে।

প্রধান শিক্ষক আরো বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাটি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।তাদের পরামর্শ অনুযায়ী চুরির ঘটনা সম্পর্কে কোটালীপাড়া থানার পুলিশকে লিখিত ভাবে অবহিতকরণ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত বলেন, ঘটনাটি জানার পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে তারা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION