1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ থেকে আরও কিছুদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। পূর্বনির্ধারিত পরীক্ষার তারিখ ৪ ডিসেম্বর থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়নি।

বুধবার (০৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। তিনি জানান, পূর্বনির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না।

এ কারণে পরীক্ষা পিছিয়ে নেয়া হচ্ছে। তবে কবে নাগাদ নতুন তারিখ ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণের ক্ষেত্রে এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে উত্তীর্ণ অন্য শিক্ষার্থীদের মতো মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন কি না, সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এ প্রসঙ্গে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তারা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। ভর্তি নীতিমালা চূড়ান্ত হওয়ার পর সেই নির্দেশনা অনুসরণ করেই পরীক্ষা আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION