বুধবার (৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলাম শেখ লালুর বিয়ে হয়। বিয়ের পর তাদের কোনো সন্তান না হওয়াকে কেন্দ্র করে প্রায়ই দাম্পত্য কলহ দেখা দিত।
এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের জেরে সিরাজুল ইসলাম তার স্ত্রী পান্না বিবিকে গলায় রশি পেঁচিয়ে ও গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন পরদিন আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।
Leave a Reply