1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে মোবাইল কোর্ট, বিচ্ছিন্ন হতে পারে সংযোগ - Bangladesh Khabor
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে ২ ট্রাক অবৈধ কীটনাশক জব্দ বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি, লাশ দেখে কান্নায় ভেঙে পড়লেন ছাত্রলীগ নেতা মোশারফ কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ নিহত কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা বাউফলে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে মোবাইল কোর্ট, বিচ্ছিন্ন হতে পারে সংযোগ কুষ্টিয়ায় ১৪ শিক্ষকের পরীক্ষার্থী একজন, সেও ফেল গাইবান্ধায় দুই প্রতিষ্ঠানে অভিযান, ২৫ হাজার লিটার গ্যাস জব্দ; মালিকসহ তিনজনের কারাদণ্ড ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: জামায়াতে আমির জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন তাহসিফের বন্ধু দীপ কোটালীপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাউফলে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে মোবাইল কোর্ট, বিচ্ছিন্ন হতে পারে সংযোগ

  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে কঠোর অবস্থানে যাচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ৯০ দিন বা তার বেশি সময় ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না করা ৪ হাজার ৯২৫ গ্রাহকের কাছে প্রায় ১ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৮০৪ টাকা বকেয়া রয়েছে। এসব বকেয়া আদায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী বুধবার (৪ নভেম্বর) থেকে এ অভিযান শুরু হবে। পরবর্তী সময়ে নিয়মিত বিরতিতে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোবাইল কোর্টের অভিযানের সময় বকেয়া বিদ্যুৎ বিল গ্রহণ করা হবে না। তাই সংযোগ বিচ্ছিন্নের মতো পরিস্থিতি এড়াতে গ্রাহকদের আগেই বকেয়া বিল পরিশোধ করে পরিশোধের রসিদের কপি সংযোগস্থলে সংরক্ষণ করার অনুরোধ জানানো হয়েছে।

বাউফল জোনাল অফিসের প্রধান মো. আজিজুল ইসলাম বলেন, বাউফলে বিদ্যুৎ বিলের মোট বকেয়া ৪ কোটি টাকার বেশি। অনেক গ্রাহক দীর্ঘদিন ধরে বিল পরিশোধ করছেন না। এ ছাড়া বিভিন্ন স্থানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের বিষয়টিও সামনে এসেছে। অবৈধ সংযোগ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হলেও বকেয়া বিল আদায়ে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। এ কারণে মোবাইল কোর্টের মাধ্যমে বকেয়া গ্রাহকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, গ্রাহকদের প্রাথমিকভাবে চিঠি দিয়ে বকেয়া বিল পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে অভিযানকালে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। এতে গ্রাহকদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ সচল রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দ্রুত বকেয়া বিল পরিশোধের জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION