1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ - Bangladesh Khabor
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব: মির্জা আব্বাস খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসির ফল খারাপের পেছনে সরকারেরও ব্যর্থতা রয়েছে: শিবির সেক্রেটারি মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই

খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এতে গাড়িবহরের কোনো ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করেন লংমার্চকে স্বাগত জানাতে জড়ো হওয়া নারী-পুরুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়িবহর খুলনার শিববাড়ি থেকে ফুলতলার দিকে যাওয়ার পথে ফুলবাড়ীগেট এলাকায় পৌঁছানোর আগেই হেলমেট পরা কয়েক ব্যক্তি পরপর চার-পাঁচটি ককটেল নিক্ষেপ করেন।

বিস্ফোরণের পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। এ সময় সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করেন। এর আগে ফুলবাড়ীগেট এলাকায় লংমার্চকে স্বাগত জানাতে নির্মিত একটি তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরপর এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খানজাহান আলী থানার সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ বলেন, মিরেরডাঙ্গা এলাকার দু’জন যুবদল নেতার নেতৃত্বে এ ককটেল বিষ্ফোরণ হয়। ঘটনার পর পরই খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও ওই জামায়াত নেতা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION