ডেস্ক রিপোর্ট : বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য দিয়েছেন তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ। দ্বীপের দাবি, ঘটনাস্থলে পুলিশের মতো দেখতে দুজনকে দেখে তারা দৌড় দেন। তবে দ্বীপের এ বক্তব্য সত্য হলে ওই দুজন আসলেই পুলিশ সদস্য ছিলেন কি না, তা যাচাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, তাহসিফ যেদিন রাতে নিখোঁজ হন, সেদিন তার সঙ্গে বন্ধু দ্বীপ ছিলেন। দ্বীপকে জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে পিবিআই। তার দেওয়া সব তথ্য সরাসরি বিশ্বাস না করে প্রতিটি বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তারা।
মো. এনায়েত হোসেন মান্নান বলেন, দ্বীপ বলেছে, এখান থেকে এ রকম দুজন পুলিশের সঙ্গে ছিল। তাদের দেখে ওরা দৌড় দিয়েছে। এখন তারা কারা, তা আমরা যাচাই করে দেখবো। আদৌ কোনো পুলিশ সদস্য ছিলেন কি না, ইউনিফর্ম পরা পুলিশ ছিলেন কি না কিংবা কারও দায়িত্ব ছিল কি না, এসব বিষয় যাচাই করা হবে।
Leave a Reply