পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর বুধবার বিকেলে আমবাগ এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে মরহুম আবু সিদ্দিক মোল্লার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর বিদ্রোহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের সমবেদনা করেন।
এ সময় সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু মোরশেদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব আলম, সদস্য সচিব সালাউদ্দিন সালু, জামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা শামীম, পৌরসভা ছাত্রদলের সভাপতি ফরহাদ শিকদার, সেচ্ছাসেবক দল নেতা ডালিম, নোয়াগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন, সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা আবু সিদ্দিক মোল্লার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, দলের প্রতি তাঁর অবদান ও সাংগঠনিক কর্মকাণ্ড নেতাকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
সময় বক্তারা বলেন, আবু সিদ্দিক মোল্লা ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক সংগঠক। তিনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও মানুষের প্রতি ভালোবাসা নেতাকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply