কামরুল হাসান, কোটালীপাড়া : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১ টায় ঘাঘর বাজার পৌর মার্কেট থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও শিল্পকলা একাডেমি মাঠে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক,সদস্য সচিব মান্নান শেখ প্রমুখ।এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
তিনি দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।তিনি আরো বলেন প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে কাজ করছেন। দেশের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করতে চাই।
সমাবেশে অন্যান্য বক্তারাও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। তাঁরা নেতাকর্মীদের পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
Leave a Reply