1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টাকার অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন: রাষ্ট্রপতি - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ… গোপালগঞ্জে এক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করলেন সাবেক শিক্ষিকা জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী টাকার অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন: রাষ্ট্রপতি কোটালীপাড়ায় সম্পত্তির লোভে ভাইকে মেরে ফেললো আপন ভাইয়েরা জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

টাকার অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন: রাষ্ট্রপতি

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা, দক্ষ জনবল, জবাবদিহি ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে চিকিৎসকদের সেবার মান বাড়ানো, রোগীদের আস্থা অর্জন এবং চিকিৎসাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে বিএসসিআরএস সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

তিনি বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো ব্যক্তি যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

চিকিৎসাসেবায় রোগীদের প্রতি মানবিক আচরণের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, রোগী ও তার স্বজনদের কাছে চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো সহজ ভাষায় ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং দরিদ্র রোগীদের প্রতি বিশেষ সহমর্মিতা দেখানো জরুরি।

রাষ্ট্রপতি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের অনেক রোগী বিদেশে যেতে বাধ্য হন। এতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যায়। এ প্রবণতা কমাতে দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে পরিকল্পিত উদ্যোগের পাশাপাশি দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধ, সেবার মান উন্নয়ন এবং বরাদ্দ করা অর্থের যথাযথ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION