পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইকবাল হাসেন।
নির্বাচিত হওয়ার পর সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নব নির্বাচিত কমিটির সদস্যরা।
অন্যান সদস্যরা হলেন, সদস্য সচিব ফাতেমা চৌধুরী, লুৎফুন নাহার – সহ – সভাপতি, রিপন মিয়া- অভিভাবক সদস্য,জাহাঙ্গীর – অভিভাবক সদস্য,মাকসুদা -অভিভাবক সদস্য, ছানিয়া অভিভাবক সদস্য, মিলন রায়হান – মেম্বার প্রতিনিধি, হাবিবুর রহমান – জমিদাতা, ছানোয়ার- উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধ, মোহাম্মদ ইয়াছিন – শিক্ষক প্রতিনিধি।
এ সময় আরো উপস্থিতি ছিলেন, উপজেলা জাসাস এর সভাপতি আমির হোসেন প্রধান,রফিক যুগ্ন আহ্ববায়ক জামপুর যুবদল,মিন্নত আলী সিনিয়র সহ সভাপতি ৪ নং ওয়ার্ড, আজিজ সভাপতি ৪ নং ওয়ার্ড যুবদল জামপুর,আল মাসুদ,পন্ডিত,তাবারুল ফজলুল হক।
এদিকে, সভাপতি নির্বাচিত হওয়ায় ইকবাল হাসানকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে তাঁর কার্যকর ভূমিকা কামনা করেন।
সময় ইকবাল হাসেন বলেন, “মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। এ জন্য আমি সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করি।
Leave a Reply