1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাটে ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প - Bangladesh Khabor
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

লালমনিরহাটে ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২১ জন পঠিত

মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেওয়া মুসল্লিদের স্বাস্থ্যসেবা দিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেন রয়েছে।

কালেক্টরেট মাঠের দক্ষিণ পাশে মেরিন্স বাংলাদেশের আয়োজনে এবং যমুনা ক্লিনিক ও নিরাময় ক্লিনিকের সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্পেইন করা হয়।

প্রতিবছরের মতো এবারও আয়োজিত এ ইজতেমায় অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা সমবেত হয়েছেন। ইজতেমায় আসা মুসল্লিদের অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসাসেবা দিতে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল গত ১৫ বছর ধরে এ ধরনের চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছেন।

চিকিৎসা ক্যাম্পেন উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি ও  টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ, নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম এবং যমুনা ক্লিনিকের পরিচালক আলহাজ উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION