1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন আ. লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড, জব্দ দুই মোবাইল টুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশি বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নতুন দায়িত্বে রেজা কিবরিয়া অফিস শুরুর সাড়ে তিন ঘণ্টা পর হাজির ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, জনমনে আতঙ্ক সোনারগাঁয়ে সোলার সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মৎস্য ঘেরের উপরে থাকা পোল্ট্রি খামারিদের বিরুদ্ধে অভিযান চালানো হবে: কোটালীপাড়া উপজেলা প্রশাসন

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন- বিমানের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. রফিকুল আলম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায় সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে বলা হয়েছে।

ফেসবুকে দেওয়া পোস্টের স্ক্রিনশটে দেখা যায়, একটি ভিডিওতে ‘১৬ই ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লিখেছেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।

তবে এ বিষয়ে রফিকুল আলম বলেন, ‘আমি কোনো রাজনীতি করি না। ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ভালোবাসি।’ আওয়ামী লীগের পক্ষে কোনো পোস্ট দেননি বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রফিকুল আলমের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। পরে বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের দুজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION