পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোলার সার্ভিস প্রোভাইডারদের দক্ষতা বৃদ্ধি ও সৌরবিদ্যুৎ সেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উদ্যোগে সোনারগাঁয়ের চেঙ্গাইন এলাকায় এ প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হবে।
এতে সোলার সার্ভিস প্রোভাইডারদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান, কাজের অভিজ্ঞতা বিনিময় এবং সৌরবিদ্যুৎ সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সোলার সার্ভিস প্রোভাইডারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং গ্রাহকসেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য অধিশাখার যুগ্ম সচিব রুকসিনদা ফারহানা, নবায়নযোগ্য জ্বালানি পরিদপ্তর বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বােডা ঢাকা এর পরিচালক শাহিনুর রহমান মোল্লা, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল বাশার, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন, প্রমুখ।
সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে সৌরবিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা। এ খাতের উন্নয়ন ও গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সোলার সার্ভিস প্রোভাইডারদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি কাজের দক্ষতা ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে পারবেন। গ্রাহকদের উন্নত ও মানসম্মত সেবা প্রদানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
Leave a Reply