কামরুল হাসান, কোটালীপাড়া : দীর্ঘ ২৭ মাস বন্ধ থাকার পর অফিস খুলে কার্যক্রম শুরু করেছে রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা। সোমবার ২৩ নভেম্বর রাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল বাজারে অবস্থিত রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি খোলা হয়।
এরপর নেতাকর্মীরা সেখানে প্রবেশ করে আলোচনা সভার মধ্য দিয়ে দলীয় কার্যক্রম পুনরায় শুরু করেন।
পরে আওয়ামীলীগের ঘোষিত কর্মসূচি গুলো বাস্তবায়ন করার লক্ষ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, পৌর যুবলীগের সভাপতি জামাল হোসেন শেখ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া।
বক্তারা বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহ ৮দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
এ সময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় সভাপতিত্ব করেন রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল কান্তি বিশ্বাস।
Leave a Reply