1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আ.লীগকে নিষিদ্ধ করা নিয়ে ইইউর কোনো মন্তব্য নেই: রাষ্ট্রদূত - Bangladesh Khabor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

আ.লীগকে নিষিদ্ধ করা নিয়ে ইইউর কোনো মন্তব্য নেই: রাষ্ট্রদূত

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ইউরোপীয় ইউ‌নিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইইউর কোনো মন্তব্য নেই। তবে আমি মনে ক‌রি, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা অর্থাৎ আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের সহিংসতা বর্জন করা দরকার।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তি‌নি।

অনেকেই বলছেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বা দল‌টির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। এ বিষয়ে ইইউর অবস্থান কী? এ প্রশ্নের জবাবে ইইউর রাষ্ট্রদূত বলেন, ইইউর কোনো অবস্থান নেই। আমি যা বলব তা আমার নিজস্ব। অন্তর্বর্তী সরকারের অধীনে নেওয়া পদক্ষেপগুলো এবং এখনো যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো আমরা লক্ষ্য করেছি। আমরা চাই যে, বাংলাদেশ স্থিতিশীল থাকুক। আর আমাদের কাছে এর সহজ অর্থ হ‌লো ন্যায়বিচার।

তি‌নি ব‌লেন, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা, এর অর্থ আইনের শাসনের প্রতি শ্রদ্ধা। আর আমি বলব এখন সহিংসতার বর্জন এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানানো দরকার।

মাইকেল মিলার ব‌লে‌ন, আমরা অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার কমিশনগুলোর সঙ্গে কাজ করে‌ছিলাম। সেখানে অনেক ভালো কিছু বিষয় ছিল। আমরা এখনো যারা সরকা‌রে র‌য়ে‌ছে তা‌দের স‌ঙ্গে সম্পৃক্ত হতে চাই, যাতে করে ভালো ধারণাগুলো বাস্তবে আলোর মুখ দেখতে পারে।

বাংলা‌দে‌শের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ইইউ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। কারণ, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উচ্চাকাঙ্ক্ষা কতটা হবে, তা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা চাপের মুখে থাকলে তা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইইউর সদস্য দেশ এবং সংস্থাটির সদর দপ্তরের সঙ্গে আলোচনায় উঠে আসে। বিষয়টি তাদের প্রতিদিনের পর্যবেক্ষণের অংশ।

ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সুশীল সমাজের সংগঠন, প্রতিষ্ঠান, সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রেখেছে ইইউ। মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কোনোভাবেই নিখুঁত নয়, তাই উন্নতির সুযোগ রয়েছে।

বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, দেশের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION