1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বেতন বাড়ার অজুহাতে বাসাভাড়া বাড়ালে আইনি ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’ : জামায়াত আমির হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতা পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফজলুর রহমান শুধু আ.লীগ ঠেকানোর ঐক্যে যাবে না : নাহিদ ইসলাম বেতন বাড়ার অজুহাতে বাসাভাড়া বাড়ালে আইনি ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিন সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতা বাড়াতে চায় ইতালি বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ

বেতন বাড়ার অজুহাতে বাসাভাড়া বাড়ালে আইনি ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির পর শ্রমিক অধ্যুষিত এলাকায় কোনো বাড়ির মালিক বাসাভাড়া বাড়াতে পারবেন না বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্দেশনা অমান্য করে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভা কার্যালয়ে চলমান শ্রমিক আন্দোলন ও পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে বেতন বৃদ্ধির বিষয়টি সুরাহা হচ্ছে। তবে শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যাতে কোনো বাড়ির মালিক অযৌক্তিকভাবে বাসাভাড়া বাড়াতে না পারেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সময় তিনি স্থানীয় প্রশাসনকে বিষয়টি মনিটরিং করার নির্দেশনা দেন এবং শ্রমিকদেরও এ বিষয়ে প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমিক অধ্যুষিত শিল্পাঞ্চলগুলোতে চলমান কিছু অস্থিরতা ও অসন্তোষের পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু নেতাকর্মীর ইন্ধন রয়েছে। এসব কার্যক্রমে জড়িতদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

সাভার পৌরসভায় আয়োজিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION