1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিন - Bangladesh Khabor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিন সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতা বাড়াতে চায় ইতালি বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন সর্বস্তরের মানুষ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল! মাইকিং করে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনীর জন্ম ও মুক্তিযুদ্ধের ইতিহাস একই সূত্রে গাঁথা: প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম

পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিন

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : মজুরি বোর্ড অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

গার্মেন্টস খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করছে।

রোববার (২২ নভেম্বর) রাজধানী সোনারগাঁও হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ‘২য় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬’ -এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন।

গার্মেন্টস সেক্টরের চলমান পরিস্থিতি তুলে ধরে মাহ্দী আমিন বলেন, দীর্ঘদিন পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর সরকার একটি ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো ও অর্থনীতিকে মেরামতের কাজ শুরু করেছে। কিন্তু একই সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এবং বাংলাদেশসহ প্রায় সব দেশেই জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের সংকট তৈরি হয়। এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে।

মজুরি বৃদ্ধির বিষয়ে সরকারের ঐতিহাসিক পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শ্রম আইন ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে দেশে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে- অর্থাৎ প্রতি পাঁচ বছর পর পর গার্মেন্টস খাতে মজুরি বৃদ্ধি করা হতো। কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার স্বল্প সময়ের মধ্যে, মাত্র তিন বছরের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করেছে। মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আস্থা রেখে তিনি বলেন, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা যত দ্রুত সম্ভব একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবেন এবং এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

তৈরি পোশাক খাতকে বাংলাদেশের গর্ব হিসেবে অভিহিত করে মাহদী আমিন বলেন, শ্রমিকদের ত্যাগ, ঘাম ও শ্রমের ফসল ‘মেড ইন বাংলাদেশ’ আজ সারাবিশ্বে দেশের প্রতিনিধিত্ব করছে। সরকার চায় দেশে আরও বেশি কলকারখানা গড়ে উঠুক এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হোক।

শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন একটি স্বনির্ভর ও অগ্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা সুনিশ্চিত থাকবে।

দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এই দেশ সবার, তাই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্বও সবার। গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রার দায়িত্ব একসাথে বহন করতে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের কাছে শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার সুরক্ষা একটি ন্যায্য, সমতাভিত্তিক এবং সমৃদ্ধ সমাজ গঠনের রূপকল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ প্রতিটি শ্রমিকের মৌলিক চাহিদা ও অধিকার। এই অধিকার সুরক্ষিত করা সরকার, মালিকপক্ষ এবং বৃহত্তর সমাজের একটি সম্মিলিত দায়িত্ব। সরকারের দায়িত্ব কেবল অধিক কর্মসংস্থান সৃষ্টি করা নয়, বরং শ্রমিকরা যেন একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত পরিবেশে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা।

সরকার, মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা ও গঠনমূলক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ বাংলাদেশের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সহায়ক হবে।

​দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তৈরি পোশাক, উৎপাদন শিল্প, নির্মাণ এবং বিভিন্ন সেবা খাত লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অসংখ্য পরিবারের ভাগ্য পরিবর্তন করেছে। যাঁদের কঠোর পরিশ্রমে এই অগ্রগতি অর্জিত হয়েছে, তাঁদের সেই অবদান ও উন্নয়নকে জাতীয় উন্নয়নের মূলধারার সাথে সম্পৃক্ত রাখার ওপর জোর দেন তিনি।

কেবল আইন ও নীতিমালা প্রণয়ন নয়, বরং মাঠপর্যায়ে সেগুলোর বাস্তবসম্মত ও টেকসই প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। একই সাথে জনসংখ্যার প্রায় অর্ধেক অংশ নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সরকারের কর্মপরিকল্পনার অন্যতম প্রধান অগ্রাধিকারমূলক ক্ষেত্র বলেও তিনি উল্লেখ করেন।

সম্মেলনে আরো বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রহিম খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION