ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। এরপর থেকেই ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই দেশের সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। এটি সেনাবাহিনীর জন্য অনন্য গৌরবের ইতিহাস এবং একই সঙ্গে প্রেরণার উৎস।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র মানুষের ওপর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন। পরে সেনাবাহিনীর বাঙালি কর্মকর্তা ও সৈনিকদের সংগঠিত করে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের লেখা বিভিন্ন নিবন্ধে সেই সময়ের বিস্তারিত বিবরণ রয়েছে। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেওয়া স্বাধীনতার ঘোষণাও দেশের ভেতরে ও বাইরে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, বাংলাদেশকে নিরাপদ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে সরকার। স্থলভাগের নিরাপত্তার পাশাপাশি আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান সরকার দেশের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
তিনি বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।
তারেক রহমান বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জনও সরকারের পরিকল্পনার অংশ।
তিনি আরও বলেন, আধুনিকায়ন, প্রশিক্ষণ ও কল্যাণের সমন্বিত প্রচেষ্টার লক্ষ্য হচ্ছে একটি সক্ষম, সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলা। সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার অনিবার্য অঙ্গ চেইন অব কমান্ড। পাশাপাশি সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার বিকল্প নেই।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর শক্তিমত্তা ও সফলতার জন্য চেইন অব কমান্ডের পাশাপাশি সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থা অপরিহার্য।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে আধুনিকায়ন, প্রশিক্ষণ ও সদস্যদের কল্যাণে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য একটি সক্ষম, সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলা।
সরকার প্রধান বলেন, সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার অনিবার্য অঙ্গ হচ্ছে চেইন অব কমান্ড। এর পাশাপাশি বাহিনীর শক্তি ও সফলতার জন্য সততা, দক্ষতা, শৃঙ্খলা এবং জনগণের আস্থার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দেশপ্রেমিক জনগণ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় লাখো মানুষ শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে দুটি প্রধান দায়িত্ব রয়েছে।
সরকার প্রধান বলেন, প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে শহীদদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।
Leave a Reply