ডেস্ক রিপোর্ট : গত ১০ দিনে ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত ‘গ্রামীণ ব্যাংক’-এর ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পাঁচটি শাখা সম্পূর্ণরুপে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিমাণ প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানত প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া ব্যাংকটির প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিভিন্ন ব্যাংকে জমা এবং সরকারের স্বল্পমেয়াদি ঋণপত্রে (ট্রেজারি বিল) বিনিয়োগ করা আছে।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটিতে হামলা শুধু একটি ব্যাংকের সম্পদ ও অবকাঠামোর ক্ষতি নয়। বরং এর সঙ্গে দেশের কোটি মানুষের সঞ্চয়, ঋণ কার্যক্রম, জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয় জড়িত। ফলে হামলা অব্যাহত থাকলে সদস্যদের আস্থা, আর্থিক সেবার ধারাবাহিকতা এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে।
জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠার পর থেকে ২০১১ সালের ১১ মে পর্যন্ত তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
Leave a Reply