1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিমানবন্দরে রংপুরের আ. লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিমানবন্দরে রংপুরের আ. লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তার দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কোটালীপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশ ও বিক্ষোভ পরকীয়ার সম্পর্কের জেরে মা-ছেলেকে হত্যা, মামলার ৩ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার মিছিলে মিছিলে উত্তাল কোটালীপাড়া, আ.লীগের লকডাউন কর্মসূচী পালিত মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল দুই বাস, নিহত ২ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে বাস কাউন্টারের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল জনতা

বিমানবন্দরে রংপুরের আ. লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে থাইল্যান্ড পালিয়ে যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম।

তিনি জানান, বুধবার রাতে থাইল্যান্ড যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দরে উপস্থিত হন মোছাদ্দেক হোসেন বাবলু। এ সময় ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলন দমনের অভিযোগে মোছাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার অভিযোগপত্র দাখিল হয়েছে এবং বাকি দুটি মামলা তদন্তাধীন। অভিযোগপত্র দাখিল হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, মোছাদ্দেক হোসেন বাবলু কার্যক্রম নিষিদ্ধ রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। ২০২২ সালে রংপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই বছরের ২৫ সেপ্টেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন মোছাদ্দেক হোসেন বাবলু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION