1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে হাঁকডাক দরদামে জমজমাট মাছের মেলা - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে বাস কাউন্টারের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল জনতা মিছিলে মিছিলে উত্তাল কোটালীপাড়া. খোলা হল আওয়ামীলীগ অফিস বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১টার পর চিকিৎসক শূন্য, ভোগান্তিতে রোগীরা জয়পুরহাটে হাঁকডাক দরদামে জমজমাট মাছের মেলা পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানের নামের ব্যানার টাঙাল ছাত্রলীগ শ্রমিকদের ন্যায্যমূল্য নির্ধারণের দাবি বিরোধীদলীয় নেতার

জয়পুরহাটে হাঁকডাক দরদামে জমজমাট মাছের মেলা

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : অগ্রহায়ণ মাসে হেমন্তের ভোরে হিমে কিছুটা শীতের আমেজ। ভোরে ঘন কুয়াশায় খানিক দূরের দৃশ্য ঝাপসা। এর মধ্যেই সকালে জয়পুরহাটের কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে দল বেঁধে ছুটছে মানুষেরা। সবার গন্তব্য নবান্নের মাছের মেলায়। সেখানে রঙিন কাপড়ের বিশাল প্যান্ডেল বেলুন দিয়ে সাজানো হয়েছে।
প্যান্ডেলের নিচে থরে থরে সাজানো বড় বড় রুই, কাতলা, চিতল, বিগহেড, সিলভার কার্প,কালবাউশ,গ্রাস কার্প,পাঙাশ, মিনার কার্প,ব্লাডকার্পসহ নানা প্রজাতির মাছ। কেউ মাছের দরদাম করছেন, কেউবা কিনছেন, কেউবা ফেসবুকে ছবি তুলে শেয়ার দিচ্ছে, স্থানীয় সাংবাদিকরা মাছের ছবি ও ভিডিও করছে।
প্রতিবছরের মতো আজ বুধবার এক দিনের জন্য কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারে মাছের মেলা বসেছে। এ মেলায় অংশ নেয় উপজেলার মাত্রাই, বিয়ালা, শগনা, গাড়োইল, শাইলগুন, উলিপুর, উদয়পুর, দুধাইল, নয়াপাড়, তেলিহার, আপলাপাড়া, হাতিয়র, রাঘতপুর, হারুঞ্জ, বোরাই, পুনট, পাঁচগ্রাম, বেগুনগ্রাম, জিন্দারপুর, ইমামপুরসহ ৭০ থেকে ৮০ গ্রামের মানুষ। এই উৎসবে প্রতি বাড়িতে মেয়ে জামাইসহ স্বজনদের আগে থেকে দাওয়াত দেয়া হয়। তাছাড়া বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এ মেলায় কিনতে ও দেখতে আসে। শুধু নবান্ন উপলক্ষে গড়ে ওঠা মেলাটি স্থানীয় মানুষের আনন্দ, উৎসব ও মিলনমেলায় পরিণত হয়।
এলাকাবাসী, আয়োজক ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলো জানা গেছে, নবান্ন উপলক্ষে এক দিনের মেলা ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় করেন মেলা প্রাঙ্গণে। মেলার দিনে এলাকার লোকজন মেয়ে-জামাইদের আমন্ত্রণ করা হয়। আর এই মেলাকে কেন্দ্র করে সারি সারি পিকআপ, ভটভটি ও ট্রাকে করে বিশাল বিশাল সাইজের জ্যান্ত মাছ বিক্রেতারা মেলায় নিয়ে আসেন। স্টলে সাজানো থাকে রুই, মৃগেল, কাতলা, চিতল, ব্রিগেড মাছ,মিনার কার্প,পাঙ্গাশ,সিলভার কার্প,মিনার কার্প,কালবাউশ,গ্রাস কার্প, ব্লাডকার্পসহবাহারি মাছ। ছোট মাছ থেকে শুরু করে ৫ থেকে ২৭ কেজি ওজনের বিশাল আকৃতির মাছ মেলায় দেখা যায়। দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ কাড়ে বিশাল আকারের মাছগুলো। এ বছরে পুকুরে পাশাপাশি নদীর মাছ রুপচাঁদা, গলদা চিংড়ি ছাড়াও পাবদা, গুলশা, বাইমসহ নদীর মাছের সমাহার চোখে পড়ে।
উপজেলার দুধাইল গ্রামের রিজন সরকার বলেন, বছরের এই একটি দিনের জন্য আলাদা করে প্রস্তুতি নিই। সারা বছর ব্যবসায়ী ব্যস্ততার কারণে শখের বৌ ও সন্তানের জন্য বড় মাছ কেনতে না পারলেও এই মাছের মেলাকে কেন্দ্র করে বড় আকারের মাছ কেনার চেষ্টা করি। এই মেলা থেকে প্রায় ১৭ হাজার টাকায় কাতলা মাছ কিনেছি।
উপজেলার রাঘতপুর গ্রামের কৃষক তাজুল ইসলাম বলেন, বছরের অন্য কোনো দিনে গ্রামে এত মানুষের সমাগম দেখা যায় না। নবান্ন উপলক্ষে এক দিনের মেলায় পুরো এলাকাকে পরিণত করে মানুষের মিলনমেলায়। মেলায় শুধু মাছ নয়, শিশুদের নানা সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও বসে। ফলে পুরো পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের জন্য মেলাটি হয়ে ওঠে গ্রামীণ উৎসবে।
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকা থেকে আসা কালাইয়ের মাত্রাই তালুকদার পাড়া মেয়ে রুমি ও জামায় সোহাগ বলেন, এই মেলা শুধু মাছ কেনার জন্য নয়, সম্পর্কের টানও আছে। বহু বছর ধরে নিয়ম করেই শ্বশুরবাড়ির এসে এখানে আসেন তারা।
এ মেলায় মাছ কিনতে আসা উপজেলার গাড়োইল গ্রামের মাষ্টার মর্তুজা বলেন, নবান্ন উৎসব উপলক্ষে প্রতিবছর শ্বশুরবাড়ির দাওয়াতে এসে পরিবারসহ মেলা দেখতে এসেছি। কিছু মাছও কিনেছি। তবে গত বছরের চেয়ে এবার মেলায় মাছের দাম একটু বেশি মনে হচ্ছে।
মেলায় মাছ কিনতে এসেছেন উপজেলার ইমামপুর গ্রামের জামাই ডেন্টিস্ট আতিকুর বলেন,প্রতিবছর মেলায় আসি। পছন্দসই মাছ কিনে নিয়ে যাই। এবার মেলায় মাছের দাম একটু বেশি মনে হচ্ছে। আমি ১২ কেজি ওজনের একটি কাতলা মাছ কিনেছি।
মাছ ব্যবসায়ী বাইজিদ জানান, এই মেলায় মাঝারি আকারের মাছ ৩০০ থেকে ১ এক হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবারে দ্রব্যমূল্যের কিছুটা ঊর্ধ্বগতির কারণে বেচাকেনা কিছুটা কম হলেও ক্রেতা সমাগম হওয়ায় বেচাকেনা ও উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে।
আরেক মাছ বিক্রেতা রেজাউল বলেন, এই মেলার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। এই মেলাই বিশেষ করে জামাইরা বড় মাছ নিতে চান। তাই আমরা, বিশেষ করে বড় সাইজের মাছ নিয়ে আসি। এখানে দরদাম হলেও শেষ পর্যন্ত সবাই কিনে নেয়। বড় মাছগুলোর চাহিদাই বেশি। মেলায় মাছ না কিনে কেউ ফিরতে চান না। এক দিনেই ভালো বিক্রি হয়ে যায়।
এই মেলার আয়োজক আব্দুল লতিফ
 বলেন, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বড়..বড় পুকুর, দীঘি, নদী থেকে মাছ সংগ্রহ করা হয়। গত বছরের তুলনায় এবার মাছের আমদানি কিছুটা কম। ক্রেতারাও ইচ্ছে মতো মাছ কিনছেন।আকারভেদে সিলভার কার্প প্রতি কেজি ৩০০ থেকে ৬০০ টাকা, বিগহেড কার্প ৪০০ থেকে ৮০০ টাকা, রুই ৪০০ থেকে ১ হাজার টাকা এবং কাতলা প্রতি কেজি ৪৫০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। মেলায় সর্বোচ্চ ২৭ কেজি ওজনের কাতলা মাছ উঠেছে।
কালাই উপজেলা মৎস্য সহকারী অফিসার মো.সোহেল ইসলাম বলেন, মেলাকে কেন্দ্র করে মাছচাষি ও ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে বড় বড় মাছ নিয়ে আসেন। মেলায় প্রায় কোটি টাকার মাছ কেনাবেচা হয়। মৎস্য বিভাগ চাষিদের সব সময় মাছ চাষে পরামর্শ দিয়ে যাচ্ছে। এ ছাড়া মেলায় যাতে কেউ বিষযুক্ত মাছ বিক্রি করতে না পারে, সেটাও নজরদারি করা হচ্ছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, কালাই পাঁচশিরা বাজারে মাছের মেলা স্থানীয় ঐতিহ্যের প্রতীক। এমন আয়োজন আমাদের গ্রামীণ সংস্কৃতিকে জীবন্ত, রাখে। মেলায় প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION