1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর! গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৪ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি এবং আগামী ১৯ নভেম্বরের লকডাউনকে সফল করতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৭নভেম্বর) উপজেলার ওয়াবদারহাট,বালিয়াভাঙ্গা,ঘাঘর,বরইভিটা,হিরণ,মাঝবাড়ী,কুশলাসহ বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এরপর তারা কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের নাম মুছে.পুর্বের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ এর নাম স্হাপন করে স্লোগান দিতে থাকেন।

পরবর্তীতে পল্লি উন্নয়ন একাডেমিক কমপ্লেক্স ভবনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঢেকে রাখা প্রতিকৃতি উন্মোচন করে।অপর একটি মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘাঘর মহুয়ার মোড়ে এসে অবস্থান নেয়।সেখানে আগামী ১৯ তারিখের শান্তিপুর্ন ভাবে লকডাউন সফল করতে কোটালীপাড়াবাসীর উদ্দেশ্য বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন ও ছাত্রলীগ নেতা সবুজ হাওলাদার।

তারা ১৯ নভেম্বর দলে দলে সবাইকে উপজেলা পরিষদ চত্তরে উপস্থিত হয়ে শান্তিপুর্ন ভাবে লকডাউন সফল করার আহবান জানান। এদিকে দফায় দফায় মিছিলে উত্তাল হয়ে উঠে এলাকার পরিবেশ।উজ্জীবিত নেতাকর্মীরা।এছাড়াও বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন নেতাকর্মীরা।

এরআগে সোমবার (১৬ নভেম্বর) ও উপজেলার বিভিন্ন স্হানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও হাটবাজার প্রদক্ষিন করে রাতে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দেন।তবে কোন বিছশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION