1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর! গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ চিকিৎসকদের বদলি-পদায়নে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে: ঢাকা রেঞ্জ ডিআইজি

গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার পৌরসভা ও চারটি উপজেলায় জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট পুলিশ বক্সের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, সম্মিলিতভাবে জনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পক্ষ থেকে দুই হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছেন। সকাল থেকে জেলার সার্বিক জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোপালগঞ্জ পৌরসভাসহ জেলার চারটি উপজেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

গতকাল আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় এখনো মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলার পাঁচটি থানায় এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।

সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, সহকারী পুলিশ সুপার হাসানুল রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION