1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর! গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ চিকিৎসকদের বদলি-পদায়নে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে: ঢাকা রেঞ্জ ডিআইজি নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল

বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় ঘরে ঢুকে তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে একদল কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার রাত ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের গোরস্থান সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঝুমুর (৩১), রিনা (২৭), সাথী (২৬) ও হাসান (২৮)। আহত তিন বোন ওই এলাকার মো. হারুনের মেয়ে। হাসান একই এলাকার আলী হোসেন মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বোন একই ঘরে বসবাস করেন।

তাদের অভিযোগ, অভিযুক্ত কিশোরেরা বিভিন্ন সময় তাঁদের উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর প্রতিবাদ করায় তাঁদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার রাতে তিন বোন ও হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় শিহাবের নেতৃত্বে ওমর, খাইরুল ও ইশাসহ ১০ থেকে ১২ জনের একটি দল তাঁদের ঘরে প্রবেশ করে হামলা চালায়। এতে চারজন আহত হন।

আহতদের মধ্যে হাসান ও সাথীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝুমুর ও রিনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহত ঝুমুর অভিযোগ করে বলেন, অভিযুক্তরা বিভিন্ন সময় তাঁর দুই বোনকে কুপ্রস্তাব দিত এবং উত্ত্যক্ত করত। এ নিয়ে প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে মাদক বিক্রির অপবাদসহ বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়। তাঁদের কথামতো না চলায় ক্ষুব্ধ হয়ে হামলা চালানো হয়েছে বলে তাঁর অভিযোগ।

তবে অভিযুক্ত শিহাব বলেন, তাঁর এক বন্ধুকে মারধর করা হয়েছে, এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে মারামারি থামিয়ে দিয়েছেন। ধাক্কাধাক্কিতে কেউ আহত হতে পারেন, তবে তিনি কাউকে মারধর করেননি।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইএম নাঈম সাকিব জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION