1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি - Bangladesh Khabor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল গোবিপ্রবিতে হাদি চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’ গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি, ফেনীর পুলিশ সুপার গোপালগঞ্জে

বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের পশ্চিম কাছিপাড়া লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানির অভিযোগ উঠেছে। ঘাটে প্রবেশ এবং মালামাল ওঠানামার নামে নির্ধারিত ফির বাইরে টাকা দাবি, টাকা দিতে না চাইলে দুর্ব্যবহার ও হেনস্তা করার অভিযোগ করেছেন ভুক্তভোগী যাত্রীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, ঘাটে হাতে বহন করা মালামালের জন্যও টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে যাত্রীদের দীর্ঘ সময় ঘাটে আটকে রাখা হয়। এমনকি কারও কারও সঙ্গে অশালীন আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে। তবে হয়রানির ভয়ে অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে চান না।

এ বিষয়ে ভুক্তভোগী মো. ইলিয়াস জানান, গত ১৪ নভেম্বর ঢাকা থেকে নিজের ব্যবহারের জন্য একটি পুরোনো সেলাই মেশিন নিয়ে পটুয়াখালীগামী লঞ্চে করে ভোর ৫টার দিকে পশ্চিম কাছিপাড়া ঘাটে পৌঁছান তিনি। লঞ্চ থেকে নামার পর ঘাটে দায়িত্বে থাকা এক ব্যক্তি তাঁর কাছে একটি সেলাই মেশিনের জন্য ৩০০ টাকা দাবি করেন। পরে খারাপ আচরণের মুখে ১৫০ টাকা দিতে বাধ্য হন তিনি।

ইলিয়াসের দাবি, এরপর প্রায় এক ঘণ্টা ঘাটে বসে থাকার পর সকাল ৬টার লঞ্চে উঠতে গেলে তাঁর কাছে আবারও ২০ টাকা দাবি করা হয়। এ সময় টাকা আদায়ের তালিকা বা রসিদ চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি তা দেখাতে পারেননি।

অভিযোগের বিষয়ে ঘাটের ইজারাদার বলেন, ঘটনাটি সঠিক নয়। অভিযোগকারীকে প্রমাণসহ পোস্ট করার অথবা প্রমাণ নিয়ে নির্দিষ্ট সময় উল্লেখ করে ঘাটে আসার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, ঘাট পরিচালনার বিষয়ে এলাকাবাসীর কাছ থেকেও মতামত নেওয়া যেতে পারে। পাশাপাশি ফেসবুকে ভিত্তিহীন ও উসকানিমূলক পোস্ট না করার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক মো. জাকী শাহরিয়ার বলেন, এ ধরনের অভিযোগ তাঁরাও পেয়ে থাকেন। ঘাটে অতিরিক্ত টাকা আদায়ের কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং ইজারা কর্তৃপক্ষ নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং নির্ধারিত ফির তালিকা প্রকাশ্যে টাঙানোসহ হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION