1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’ :ডা. মাহমুদা মিতু বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ সুবিধাজনক সময়ে হবে মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের জন্য সুখবর ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার জয়পুরহাটে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপসহ গ্রেপ্তার ৪

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

এ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫শ’ থেকে ২ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।

এজাহারের অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়কে অবরোধ সৃষ্টি করেন এবং গোপালগঞ্জ পুলিশ লাইনস থেকে আসা পুলিশ সদস্যদের বহনকারী একটি সরকারি গাড়ির পথ আটকে দেন। পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে গাড়িটিতে হামলা চালিয়ে সব কাচ ভেঙে ফেলা হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ বারবার অনুরোধ জানালেও হামলাকারীরা ভাঙচুর অব্যাহত রাখেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে গাড়িটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গাড়িটির আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। এ সময় গাড়ির চালক কনস্টেবল মো. আলামিনকে হত্যার উদ্দেশ্যে মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। এরপরও হামলা অব্যাহত থাকলে সরকারি সম্পদ ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার গ্যাসের শেল এবং তিনটি সাউন্ড গ্রেনেড ফাঁকা ছোড়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে আহত কনস্টেবল আলামিনসহ অন্য পুলিশ সদস্যদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে সড়ক অবরোধ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করেন। এ ছাড়া জননিরাপত্তা বিঘ্নিত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION