1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার জয়পুরহাটে ১৮৪ বোতল ফেনসিডিল ও কাফ সিরাপসহ গ্রেপ্তার ৪ নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার

নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২১ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এজাহার দায়ের করেছেন সংসদ সদস্য।
এজাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৮ নেতার নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে থানায় এজাহার জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় এজাহারটি জমা দেন।
এজাহারে কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের আসামি করা হয়েছে। তাদের মধ্যে জেলা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক রয়েছেন।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। এজাহারের ভিত্তিতে দৌলতপুর থানায় মামলা নথি ভুক্তের প্রক্রিয়া চলমান।
প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগুনে টিনশেড বাড়িটির দশটি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে।
বৃহস্পতিবার রাত ১২ টা ১০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন সংসদ সদস্য।
এই ঘটনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION