1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের

ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : মানবপাচার প্রতিরোধ ও ডিজিটাল অপরাধ তদন্তে বাংলাদেশ পুলিশকে কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) বাংলাদেশ। এ লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল আর্থিক অপরাধ তদন্ত এবং ভিকটিম সুরক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেছে দুই পক্ষ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে আইজিপি মানবপাচার প্রতিরোধ ও ভিকটিম উদ্ধারে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং আইজেএমের যৌথ কার্যক্রমের প্রশংসা করেন।

বৈঠকে সম্প্রতি রাজধানীর রাজারবাগে ডিটেকটিভ ট্রেনিং স্কুলে বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাদের ব্লকচেইন ট্রেসিং, ডার্ক ওয়েব-সংক্রান্ত তদন্ত এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিষয়ে বিশেষ প্রশিক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে পুলিশ কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল আর্থিক তদন্তে কারিগরি সহায়তা, ভিকটিম সুরক্ষায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন এবং আন্তঃসংস্থা সমন্বয় জোরদারের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।

এ সময় আইজিপি আধুনিক প্রযুক্তি ও কারিগরি সক্ষমতা কাজে লাগিয়ে সংঘবদ্ধ অপরাধ ও মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ পুলিশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION