1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের - Bangladesh Khabor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সারাদেশে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংসদে সরব হয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সংসদ সদস্যদের ছেলে, স্ত্রী, ভাগনে ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ দেওয়া হয়েছে দাবি করে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চেয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে এসব অভিযোগ করেন হাসনাত।

তিনি বলেন, সারাদেশে সারের ডিলার নিয়োগে এক ধরনের মহোৎসব হয়েছে। কোথাও কোথাও সংরক্ষিত আসনের সংসদ সদস্যরাও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন বলে অভিযোগ রয়েছে।

হাসনাত বলেন, সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও ভাগনেরা ডিলারশিপ পেয়েছেন। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা করা ব্যক্তিরা যাতে নতুন করে ডিলারশিপ পাওয়ার সুযোগ পান, সে অনুযায়ী মন্ত্রণালয় থেকে নিয়ম তৈরি করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, ‘আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগনে ব্যবসায়ী হবে—এই সংস্কৃতি কবে বন্ধ হবে?’

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না, সে বিষয়ে কৃষিমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট জবাব চান তিনি।

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)।

কৃষিমন্ত্রী বলেন, ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। আবেদনের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও শর্ত দেওয়া হয়। মন্ত্রণালয় থেকে শতভাগ নিয়ম অনুসরণ করে ডিলার নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

তিনি জানান, আবেদন পাওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তা উপজেলা পর্যায়ে পাঠানো হয়। সেখানে ইউএনও, উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি আবেদন যাচাই-বাছাই করে।

পরে উপজেলা পর্যায়ের সুপারিশ জেলা পর্যায়ের কমিটিতে পাঠানো হয়। জেলা প্রশাসক ও জেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সদস্যরা তা পর্যালোচনা করেন। যাচাই শেষে তিনজনের নাম অগ্রাধিকারভিত্তিতে মন্ত্রণালয়ে পাঠানো হয়।

কৃষিমন্ত্রী বলেন, কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ পাঠানো সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় প্রথম স্থানে থাকা ব্যক্তির নামে ডিলারশিপের অনুমোদন দিয়েছে। একজনের সিদ্ধান্তে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION