1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। এতে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হকের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। সেখানে তারা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দেন।

পরে বিক্ষোভ মিছিলটি চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যায়। সেখানে তারা যুবদলের কার্যালয় ভাঙচুর করেন। এরপর আবার চৌরঙ্গী হয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরে যান নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া তারা কয়েকটি দোকান ভাঙচুর করেন। এ ঘটনার পর গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপরদিকে, একই দিন দুপুর ২টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার বটতলায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খানের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা পেট্রোল ঢেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION