1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাবার বিতরণ কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপরে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ বছর র‍্যালির প্রতিপাদ্য বিষয় ছিলো “করবো সমবায় – গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।

পরে জেলা সমবায় কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিপিএম- সেবা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিক উজ্জামান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৌশিক আহমেদ, জেলা সমবায় কর্মকর্তা আকলিমা খাতুন, জেলা সমবায় সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সমবায় সমিতির প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে দিবসটি উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসন, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায় শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক সহযোগিতা, সম্মিলিত উদ্যোগ ও অংশীদারত্বের মাধ্যমে স্বাবলম্বী সমাজ গঠনের একটি কার্যকর মাধ্যম।

বক্তারা আরো বলেন, সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে হলে সমিতিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দক্ষ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে সমবায়ভিত্তিক উদ্যোগকে আরো শক্তিশালী করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION