1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাবার বিতরণ কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের লোকজনকে দায়ী করে বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

হামলার বিচারের দাবিতে সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার (৮ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে পৌরশহরের আল-ফায়াত হোটেলের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে দাশপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের সঙ্গে আপেল মাহমুদ ফিরোজের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

আপেল ফিরোজের অভিযোগ, ওই ঘটনার জের ধরে রাতে আলতাফ হোসেনের ছোট ছেলে সাদেকের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল জিআই পাইপ নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আপেল মাহমুদ ফিরোজ বলেন, “আলতাফ মেম্বার বিএনপির কেউ নন। তিনি একসময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাপান ফিরোজের পক্ষ সমর্থন করেছেন। রবিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি বের হলে আলতাফ মেম্বার র‍্যালির সামনে আসেন। তাঁকে সরে যেতে বললে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সামনেই তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।”

তিনি আরও বলেন, “র‍্যালি শেষে রাত ৭টা ৪০ মিনিটের দিকে বাজারের চাল ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধ করতে গেলে আলতাফ মেম্বারের ছোট ছেলে সাদেকের নেতৃত্বে ৮ থেকে ১০ জন আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন ও তাঁর ছেলে সাদেকের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের নম্বর বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই।” তিনি আরও জানান, ঘটনার পর রাতে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলমসহ তাঁরা আপেল ফিরোজের বাসায় যান। বিষয়টি মীমাংসার জন্য তাঁরা চেষ্টা করছেন।

এদিকে হামলার বিচারের দাবিতে সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। একই দাবিতে হাচন দালাল মার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, আপেল মাহমুদ ফিরোজ বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION