1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাবার বিতরণ কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম

জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৮ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট : ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি না থাকা এবং এক বক্তা কর্তৃক ‘জাতির পিতা’ হিসেবে বারবার সম্বোধন করার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জেলা ছাত্রদল। একইসঙ্গে জেলা প্রশাসকের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে তাঁকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

​শুক্রবার (০৭ নভেম্বর )  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার দপ্তরের প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যানার থেকে বাদ দেওয়া এবং তথাকথিত বক্তার অগ্রহণযোগ্য সম্বোধনের সময় জেলা প্রশাসক রহস্যজনক ও নীরব ভূমিকা পালন করেছেন. যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

​সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জয়পুরহাট জেলা প্রশাসককে অপসারণ করতে হবে. অন্যথায় দাবি আদায়ে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম ইসলাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জয়পুরহাট জেলা কমিটির সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ প্রেস বিজ্ঞপ্তির দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

৮ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি না থাকা এবং এক বক্তা কর্তৃক ‘জাতির পিতা’ হিসেবে বারবার সম্বোধন করার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জেলা ছাত্রদল। একইসঙ্গে জেলা প্রশাসকের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে তাঁকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

​শুক্রবার (০৭ নভেম্বর )  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার দপ্তরের প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যানার থেকে বাদ দেওয়া এবং তথাকথিত বক্তার অগ্রহণযোগ্য সম্বোধনের সময় জেলা প্রশাসক রহস্যজনক ও নীরব ভূমিকা পালন করেছেন. যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

​সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জয়পুরহাট জেলা প্রশাসককে অপসারণ করতে হবে. অন্যথায় দাবি আদায়ে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম ইসলাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জয়পুরহাট জেলা কমিটির সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ প্রেস বিজ্ঞপ্তির দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION