কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠন।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি র্যালি উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও শিল্পকলা একাডেমি মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও শিল্পকলা একাডেমি মাঠে এসে সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার ও উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা ৭ ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply