ডেস্ক রিপোর্ট : পর্যটনশিল্পের বিকাশ ও সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রের প্রচারে ভূমিকা রাখায় সম্মাননা পেয়েছেন সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন।
শুক্রবার (৬ নভেম্বর) পর্যটন নগরী কক্সবাজারের সি ওয়ার্ল্ড হোটেলে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
ইমরুল কাওসার ইমনের তৈরি পর্যটনবিষয়ক বিভিন্ন কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে কক্সবাজারের মনখালী গ্রামকে ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ হিসেবে তুলে ধরে তৈরি করা তার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই স্থানটি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের কাছেও ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ নামে পরিচিতি পেতে শুরু করে। বাড়তে থাকে সেখানে পর্যটকদের আনাগোনা।
স্থানীয়ভাবে স্বল্প পরিচিত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্যটনস্থানগুলোকে মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে পর্যটন খাতের সম্ভাবনা প্রচারে ভূমিকা রাখছেন ইমন। তার এ উদ্যোগের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন বাশার গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলহাজ এম এ বাশার আবু এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনু।
Leave a Reply