1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় দুই প্রতিষ্ঠানে অভিযান, ২৫ হাজার লিটার গ্যাস জব্দ; মালিকসহ তিনজনের কারাদণ্ড - Bangladesh Khabor
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ১৪ শিক্ষকের পরীক্ষার্থী একজন, সেও ফেল গাইবান্ধায় দুই প্রতিষ্ঠানে অভিযান, ২৫ হাজার লিটার গ্যাস জব্দ; মালিকসহ তিনজনের কারাদণ্ড ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: জামায়াতে আমির জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন তাহসিফের বন্ধু দীপ কোটালীপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাহরাইনের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএসের সাক্ষাৎ কোটালীপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৩ গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলাম ‘সিএইচটি সম্প্রীতি জোট’ নেতাকে শোকজ

গাইবান্ধায় দুই প্রতিষ্ঠানে অভিযান, ২৫ হাজার লিটার গ্যাস জব্দ; মালিকসহ তিনজনের কারাদণ্ড

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৩ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় অবৈধভাবে গ্যাস মজুত ও সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগে পৃথক দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা প্রশাসন। এসব অভিযানে মোট ২৫ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়েছে।
এ সময় একটি প্রতিষ্ঠানের মালিককে এক মাসের কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি অপর প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে (১ নভেম্বর) গাইবান্ধা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস মজুতের অভিযোগে এম.এস ফিলিং স্টেশনে (এল.পি.জি) প্রতিষ্ঠানের মালিক মনিরুজ্জামানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রতিষ্ঠানের দুই কর্মচারী আশরাফুল উদ্দৌলা ও আব্দুর রহিমকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ১৩ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন গাইবান্ধা এল পি জি ফিলিং স্টেশন (ওমেরা অটো গ্যাস) নামের অপর একটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালনা করেন গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদাত ফাহিম। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১২ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়।
অভিযানে দুটি পৃথক অভিযানে সর্বমোট ২৫ হাজার লিটার গ্যাস জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা এবং মালিকসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION