1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন-২ এর উদ্বোধন জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ কোটালীপাড়ায় বিদ্যালয়ের দরজার তালা কেটে চুরি বাউফলে নার্সিং ইনস্টিটিউটে ২০০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র ২ জন, ব্যাহত শিক্ষা কার্যক্রম দুটি বিশেষায়িত হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও ১১ পুলিশ পরিদর্শককে পদোন্নতি গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৭ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিক (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে। সে শহরের একটি খাবারের দোকানে শ্রমিক হিসেবে কাজ করত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের পৌর এলাকার কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে পাঁচবিবি হয়ে হিলিগামী জেড আর প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-২৩০৮) কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তিন আরোহীর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আশিকের মৃত্যু হয়।

আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম (২২) এবং মফিজুল ইসলামের ছেলে জিহাদ (২০)। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেন। একপর্যায়ে উত্তেজিত জনতার মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে খবর পেয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে জয়পুরহাট-হিলি সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

জয়পুরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি সড়কের পাশ থেকে সরানোর চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION